টি-টোয়েন্টি সিরিজ আজ শুরু হয়েছে বিশ্ব একাদশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচ। মঙ্গলবার সিরিজের প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৯৭ রান সংগ্রহ করেছে স্বাগতিক পাকিস্তান। ফলে, জিততে হলে বিশ্ব একাদশকে করতে হবে ১৯৮ রান।

পাকিস্তানের পক্ষে ৫২ বল খেলে ১০টি চার ও দুইটি ছক্কার সাহায্যে ৮৬ রান করেন বাবর আজম। ৩৯ রান করেন আহমেদ শেহজাদ। ৩৮ রান করেন শোয়েব মালিক। বিশ্ব একাদশের পক্ষে মরনি মরকেল ১টি, থিসারা পেরেরা ২টি, বেন কাটিং ১টি ও ইমরান তাহির ১টি করে উইকেট নেন।

বিশ্ব একাদশের অধিনায়কত্ব করছেন সাউথ আফ্রিকার ফাফ ডু প্লেসিস। আজকের ম্যাচে বিশ্ব একাদশের প্লেয়িং ইলেভেনে আছেন বাংলাদেশের তামিম ইকবাল। ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। আগামীকাল অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ। আর আগামী ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ম্যাচ।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান ইনিংস: ১৯৭/৫ (২০ ওভার)

(ফখর জামান ৮, আহমেদ শেহজাদ ৩৯, বাবর আজম ৮৬, শোয়েব মালিক ৩৮, সরফরাজ আহমেদ ৪, ইমাদ ওয়াসিম ১৫*, ফাহিম আশরাফ ০*; মরনি মরকেল ১/৩২, থিসারা পেরেরা ২/৫১, বেন কাটিং ১/৩৮, ইমরান তাহির ১/৩৪, গ্র্যান্ট এলিয়ট ০/১৭, ড্যারেন স্যামি ০/২৪)।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728