পাকিস্তান উত্তেজনা প্রশমনের জন্য আটক ভারতীয় পাইলট ফ্লাইং কমান্ডার অভিনন্দনকে ফেরত দিতে প্রস্তুত । পাকিস্তানের টেলিভিশন চ্যানেল জিও টিভিকে বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি বলেছেন, ভারত যদি তার প্রতিবেশীর সঙ্গে সঙ্কট উত্তরণে সহযোগিতা করে তাহলে আটক ভারতীয় পাইলটকে ফেরত দিতে প্রস্তুত থাকবে পাকিস্তান। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
শাহ মাহমুদ কুরেশি বলেছেন, যদি আটক ভারতীয় পাইলটকে ফেরত দিলে উত্তেজনা প্রশমিত হওয়ার পথ তৈরি হয় তাহলে আমরা তাকে ফেরত দিতে ইচ্ছুক।
