বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ছাড়ার ঘোষণা দিয়েছেন । সোমবার রাতে মানবজমিনকে তিনি জোট ছাড়ার সিদ্ধান্ত জানান। পরে দলের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে পার্থ জোট ছাড়ার কারণ ব্যাখ্যা করেন। এতে বলা হয়, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ১৯৯৯ সাল থেকে চার দলীয় জোটে এবং পরবর্তীতে ২০ দলীয় জোটে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।

জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হওয়ার পর থেকে ২০ দলীয় জোটের রাজনৈতিক কর্মকা- ক্রমশই স্থবির হয়ে পড়ে। বিরোধীদলীয় রাজনীতি অতিমাত্রায় ঐক্যফ্রন্ট মুখী হওয়ায় ২০১৮ সালে ৩০শে ডিসেম্বর-এ অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের পূর্বে এবং পরবর্তীতে সরকারের সাথে সংলাপসহ বহু গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্তে ২০ দলীয় জোটের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ছাড়া অন্য কোন দলের সম্পৃক্ততা ছিল না। কেবল মাত্র সংহতি এবং সহমত পোষণের নিমিত্তে ২০ দলীয় জোটের সভা ডাকা হত।

বিবৃতিতে আরো বলা হয়, ২০১৮ সালের ৩০শে ডিসেম্বরের প্রহসনের ও ভোট ডাকাতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর ২০ দলীয় জোটের সবার সম্মতিক্রমে এই নির্বাচনকে প্রত্যাখ্যান করা হয়।

কিন্তু পরবর্তীতে প্রথমে ঐক্যফ্রন্টের দুইজন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র সম্মতিতে বিএনপির চারজন সংসদ সদস্য শপথ নেয়ায় দেশবাসীর মত বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ও অবাক এবং হতবাক। শপথ নেয়ার এই সিদ্ধান্তের সাথে বিএনপি ছাড়া ২০ দলের অন্য কোন দলের কোন সম্পৃক্ততা নেই।

বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) মনে করে এই শপথের মাধ্যমে বিএনপি এবং ঐক্যফ্রন্ট ৩০শে ডিসেম্বরের প্রহসনের নির্বাচনকে প্রত্যাখ্যান করার নৈতিক অধিকার হারিয়েছে।

এমতাবস্থায় ২০ দলীয় জোটের বিদ্যমান রাজনীতি পরিস্থিতি বিবেচনা করে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি ২০ দলীয় জোটের সকল রাজনৈতিক কর্মকা- থেকে বেরিয়ে আসছে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031