বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান পার্লামেন্টে যাওয়া বড় বিষয় নয় বলে মন্তব্য করেছেন । তিনি বলেছেন, এই সংসদ জনগণের কাছে গ্রহণযোগ্য নয়। ৩০ তারিখের ভোট ২৯ তারিখে হয়েছে। সুতরাং এই পার্লামেন্টে কে গেলো আর কে গেলো না এটা আমার কাছে বড় বিষয় নয়। দুপুর জাতীয় প্রেস ক্লাবে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। নোমান বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট আমাদের রাজনীতির বিরাট একটি অর্জন। রাজনীতিতে এত অল্প সময়ে গড়ে ওঠা এই ইতিবাচক প্লাটফরমটিকে আরো সমৃদ্ধ করতে হবে। জাতির প্রয়োজনে এটি গঠিত হয়েছে। অন্য দলগুলোকে যোগ করে ঐক্যফ্রন্টকে আরো বেশি সমৃদ্ধ করতে হবে। গণতন্ত্রবিহীন উন্নয়ন কখনও গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করে প্রবীণ এই রাজনীতিক বলেন, দেশে দীর্ঘদিন ধরে গণতন্ত্র অনুপস্থিত। এই গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য বুলেটের চেয়ে শক্তিশালী ব্যালটের একটি সুযোগ হয়েছিল গত ডিসেম্বরের ৩০ তারিখে। কিন্তু সেই সুযোগ আওয়ামী সন্ত্রাসের পেশি শক্তির কাছে পরাজিত হয়েছে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031