হানিফ নামে ৪৫ বছর বয়সী এক হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ চট্টগ্রামের খুলশী থানার টাইগারপাস এলাকার পাহাড়ের নিচ থেকে।

রবিবার দুপুর ১টার দিকে পেট্রোল পাম্পের বিপরীত পাহাড় থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার ওসি মোহাম্মদ শাহিনুজ্জামান। তিনি বলেন, নিহত ব্যক্তির নাম আবু হানিফ। তিনি নগরীর দামপাড়ার ব্যাটারিগলির বাসিন্দা। তার নিজ বাড়ি নোয়াখালী জেলার কবিরহাট এলাকায়।

স্থানীয়দের থেকে খবর পেয়ে টাইগার পাসের পাহাড়ের নীচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। ময়না তদনন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।

জানা যায়, শনিবার সন্ধ্যা থেকে তিনি হোটেল মালিকের সাথে রাগারাগি করে বের হয়ে যান। এরপর রাতে আর বাসায় ফেরেননি। পরে আজ দুপুরের দিকে তার মরদেহ টাইগার পাসের পাহাড়ের নিচে পাওয়া যায়।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031