সড়কে মালবাহী পিকআপের চাপায় ইদ্রিস মিয়া নামে এক শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহত ইদ্রিস মিয়া সদর উপজেলার শাকচর এলাকার আবদুল মতিনের ছেলে।

পুলিশ জানায়, সকালে মজুচৌধুরীরহাট সড়কে অন্য শ্রমিকের সঙ্গে পিকআপে বালু তুলছিলেন ইদ্রিস মিয়া। এসময় বিপরীত দিক থেকে দ্রুত গতিতে ছেড়ে আসা অপর একটি মালবাহী পিকআপের চাপায় গুরতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

নিহতের লাশ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930