উত্ত্যক্তকারী চাঁপাইনবাবগঞ্জের কানসাটে এক গৃহবধূকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় তার স্বামীকে পিটিয়ে হত্যা করেছে।

মঙ্গলবার দুপুরে শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের শিবনারায়নপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি শিবনারায়নপুর গ্রামের মৃত. ভাদুর ছেলে তরিকুল ইসলাম।

এ ঘটনায় পুলিশ উত্ত্যক্তকারী মনিরুল ইসলামকে আটক করছে। তিনি কানসাট ইউনিয়নের একই গ্রামের মৃত এরফান আলীর ছেলে।

শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক কামরুজ্জামান জানান, শিবনারায়নপুর গ্রামের মনিরুল ইসলাম তার প্রতিবেশী তরিকুল ইসলামের স্ত্রীকে মোবাইলে প্রায়ই উত্ত্যক্ত করতেন।  দুপুরে  এ ঘটনায় তার স্বামী তরিকুল ইসলাম মনিরুলকে বলতে গেলে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তরিকুলের ওপর চড়াও হন মনিরুল এবং বাইল্যাট দিয়ে তার মাথায় আঘাত করলে তরিকুল গুরুতর আহত হন। এ সময় তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728