অতিরিক্ত মদ্যপান করে নেশাগ্রস্ত অবস্থায় পুকুরে পড়ে আনোয়ার হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছেচট্টগ্রামের লোহাগাড়া উপজেলায়। বুধবার উপজেলার বড়হাতিয়া এলাকার চাকফিরাণী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন একই এলাকার আবদুল মজিদের ছেলে। বিষয়টি নিশ্চিত করে লোহাগাড়া থানার ডিউটি অফিসার এসআই মো. মাসুকুর রহমান।

তিনি জানান, অতিরিক্ত মদ্যপান করে মঙ্গলবার রাতে নেশাগ্রস্ত অবস্থায় রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় আনোয়ার পুকুরে পড়ে যান। সকালে পুকুরে ভাসমান মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031