জাতীয় পুলিশ বাহিনীতে অস্ট্রেলিয়ার কর্মরত নারী পুলিশের প্রায় অর্ধেকেই গত পাঁচ বছরে যৌন হেনেস্তার শিকার হয়েছেন। অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ বা এএফপি’র কর্ম পরিবেশ সংক্রান্ত নতুন এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এতে বলা হয়েছে, গত পাঁচ বছরে কাজ করতে যেয়ে ৪৬ শতাংশ নারী এবং ২০ শতাংশ পুরুষ যৌন হয়রানির শিকার হয়েছেন।

এ ছাড়া, ৬৬ শতাংশ নারী এবং ৬২ শতাংশ পুরুষ কর্মক্ষেত্রে উৎপীড়নের শিকার হয়েছেন। অস্ট্রেলিয়ায় জাতীয় পর্যায়ে এরকম ঘটনা যা ঘটে তার চেয়ে দ্বিগুণ দেশটির পুলিশ বাহিনীতে ঘটেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। এ ছাড়া, পুলিশ বাহিনীর অনেকেই বলেছেন, অভিযোগ করে তারা একঘরে হয়ে পড়েছেন।

আর অন্যেরা বলেছেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণে দীর্ঘ সময় লেগে যেতে দেখা গেছে। নিপীড়িত বা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রতি বিশেষভাবে নজর দেয়ার ব্যবস্থা অস্ট্রেলিয়ার পুলিশে নেই। অস্ট্রেলিয়ার সাবেক যৌন বৈষ্যমকরণ কমিশনার এলিজাবেথ ব্রোডারিক এ প্রতিবেদন প্রণয়ন করেন।

উৎপীড়ন এবং যৌন হেনেন্তার শিকার অনেকেই তাদের চাকরিক্ষেত্রে আরো বৈরী পরিবেশে পড়ার আশংকায় অভিযোগ জানানো থেকে বিরত থেকেছেন বলে জানান ব্রোডারি। তিনি বলেন, এ সব ক্ষেত্রে দ্রুত ব্যবস্থা নেয়া দরকার ছিল।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031