পুলিশ ঝিনাইদহের হরিণাকুন্ডু থেকে দুই যুবকের মৃতদেহ উদ্ধার করেছে। বৃহস্পতিবার সকালে ওই উপজেলার ভায়না ইউনিয়নের বাহাদুরপুর প্রাথমিক বিদ্যালয়ের পাশের মাঠ থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, ওই গ্রামের যদুবক্সে ছেলে রিপন হোসেন (২১) ও বিশারত আলীর ছেলে আওয়াল হোসেন (২২)।

স্থানীয়রা জানায়, নিহতরা দুজন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। দুজন একসঙ্গেই থাকতেন। দুজনে জোড়াদহ কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। এর মধ্যে নিহত রিপন উপজেলার জোড়াদহ কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন বলেও জানা গেছে।

হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আসাদুজ্জামান জানান, সকালে বাহাদুরপুর গ্রামের স্কুলের পাশে একটি মাঠে দুই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ দুটি উদ্ধার করে।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, তারা মাদকসেবী ছিলেন এবং বিষপানে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে একটি কীটনাশকের বোতল পাওয়া গেছে। এছাড়া তারা একে অপরকে জড়িয়ে ধরে মাথার ওপর মাথা রেখে পড়ে ছিল। যে কারণে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা বিষপানে আত্মহত্যা করেছেন।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031