রাজধানীর খিলগাঁও থানার শেখেরজায়গা এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন, যিনি ডাকাত দলের সদস্য বলে দাবি করছে পুলিশ। তার বিল্লাল হোসেন (৪৫)। এ ঘটনায় পুলিশের তিন সদস্যও আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তাদের রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) নগেন্দ্র চন্দ্র জানান, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে শেখেরজায়গায় পুলিশের একটি দল টহল দিচ্ছিল। ওই সময় বেশ কয়েকজন ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। বিষয়টি টের পেয়ে পুলিশ তাদের ধাওয়া করলে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্ট গুলি ছুঁড়লে বিল্লাল হোসেন গুরুতর আহত হয়। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে রাত সাড়ে তিনটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত বিল্লালের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031