jpg-1পেটের ভেতর থেকে অনেক সময় স্বর্ণের বার উদ্ধারের ঘটনা শুনা গেলেও এবার চট্টগ্রামে পেটের ভেতর থেকে ইয়াবা উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। এক্সরের পর নিশ্চিত হয়ে ৩৪০ পিস ইয়াবা এক যুবকের পেট থেকে বের করে অানে ডিবি।

শুক্রবার গভীররাতে নুর হাকিম (৩০) নামে এই যুবককে নগরীর কর্ণেলহাট বাস স্টেশন থেকে অাটক করা হয়।

সিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টচার্য সিএনএন বাংলাদেশকে বিষয়টি জানিয়েছেন।

সিএমপির সহকারী কমিশনার (পিআর) জাহাঙ্গীর আলম জানান, টেকনাফ থেকে ইয়াবা নিয়ে নুর হাকিম বাস যোগে ঢাকায় যাওয়ার উদ্দেশে কর্ণেলহাট আসে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে চ্যালেঞ্জ করলে তার শরীরে কিছু না পাওয়ায় তাকে অলংকার মোড়ের ‘ভিশন ডায়গনস্টিক সেন্টারে’ এক্সরে করা হয়। রির্পোটে তার পেটের ভেতর ইয়াবার অস্তিত্ব পেলে বিশেষ কৌশলে তার পেট থেকে ৩৪০ পিস ইয়াবা বের করা হয়। মোট ১৭টি পুটলির মধ্যে প্রতিটিতে ২০টি করে মোট ৩৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান এসি জাহাঙ্গীর আলম।

 

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031