রাধামোহনের ভারতে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ্য প্রস্রাব করার একটি ছবি ভাইরাল হয়েছে।এ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ছবিতে দেখা যাচ্ছে, রাস্তার এক পাশে নিজের লালবাতি লাগানো গাড়ি দাঁড় করিয়ে একটি দেওয়ালের গায়ে প্রস্রাব করছেন রাধামোহন। অন্য দিকে মুখ ঘুরিয়ে রয়েছে সশস্ত্র নিরাপত্তারক্ষীরা। এ ঘটনায় সমালোচনার মুখে পড়েছেন মন্ত্রী।

আজ বৃহস্পতিবার নিজস্ব টুইটারে কেন্দ্রীয় মন্ত্রীর ওই ছবি শেয়ার করেছে রাষ্ট্রীয় জনতা দল। ঠিক কবে এই কাজে ব্যস্ত ছিলেন রাধামোহন ছবিতে তার উল্লেখ নেই। তবে বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, গত ২৫-২৬ জুন বিহারের মোতিহারিতে মন্ত্রীর সফরের সময়ই সে ছবি তোলা হয়েছিল।

ছবিটি ভাইরাল হওয়ার পর মন্ত্রীর এই আচরণকে ঘিরে তুমুল বিতর্ক শুরু হয়েছে। অনেকে আবার মন্ত্রীর পদত্যাগও দাবি করেছেন। কটাক্ষ করতে ছাড়েননি বিরোধী নেতারাও। আম আদমি পার্টির প্রতিষ্ঠাতা সদস্য ও আইনজীবী সোমনাথ ভারতীর বলেছেন, প্রধানমন্ত্রীর দপ্তরর যদি ‘স্বচ্ছ ভারত’অভিযানে এতটাই একনিষ্ঠ হয় তবে এই আচরণের জন্য মন্ত্রীর কাছে জবাবদিহি তলব করা উচিত!’ চিত্তজিৎ মিত্র নামে এক কনটেন্ট লেখকের বলেছেন, ‘স্বচ্ছ ভারত’অভিযানের জন্য সাধারণ মানুষকে কর দিতে বাধ্য করা হচ্ছে আর রাধামোহনের মতো মন্ত্রীরা এ ভাবে প্রকাশ্যে প্রস্রাব করছেন, বাহ্‌, নরেন্দ্র মোদীজি, বাহ্‌!’

শুধুমাত্র প্রকাশ্যে প্রস্রাব করাই নয়, রাধামোহনের গাড়ির লালবাতি নিয়েও প্রশ্ন উঠছে। গত ১ মে থেকেই দেশ জুড়ে মন্ত্রী-আমলাদের গাড়িতে লালবাতির ব্যবহার নিষিদ্ধ করেছে সুপ্রিম কোর্ট। তা সত্ত্বেও ছবিতে দেখা গিয়ে গিয়েছে, মন্ত্রীর গাড়িতে লালবাতি লাগানো রয়েছে।

রাধামোহনের এহেন বিতর্কিত আচরণ নতুন নয়। চলতি মাসেই পুলিশের গুলিচালনায় পাঁচ জন কৃষক নিহত হওয়ার ঘটনা নিয়ে মধ্যপ্রদেশের মন্দসৌর উত্তাল হলেও সেখানে না গিয়ে বাবা রামদেবের সঙ্গে বিহারে একমঞ্চে যোগাসনে দেখা যায় তাঁকে। তা নিয়েও কম সমলোচনার মুখে পড়েননি রাধামোহন। সূত্র আনন্দবাজার

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728