বুধবার সকালে ইরাকে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে যে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে তা হচ্ছে জেনারেল সোলেইমানি হত্যার প্রতিশোধের শুরু মাত্র ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির সারুল্লাহ ঘাঁটির উপ-প্রধান জেনারেল ইসমাইল কাওসারি বলেছেন, ।
তিনি ইরানের ‘মেহরাবান’ নিউজ চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘আমরা যেমন আগেও বলেছি, ইরান কখনো এমন কোনো কথা বলে না যা বাস্তবায়ন করতে পারে না।’
কাওসারি বলেন, আমেরিকাকে তার সন্ত্রাসী সেনাদেরকে মধ্যপ্রাচ্য থেকে প্রত্যাহার করে নিতে হবে এবং ওয়াশিংটনের জানা উচিত মার্কিন সেনাদেরকে আমরা ছাড়ব না।
আইআরজিসির এই কমান্ডার বলেন, মার্কিন কর্মকর্তাদেরকে তাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অপরাধী ও শয়তানি কার্যকলাপের লাগাম টেনে ধরতে হবে। ট্রাম্প যেন মধ্যপ্রাচ্যেকে তার জুয়াখেলার ময়দান মনে না করে।
