এই সপ্তাহে চারটি ফ্লাইটে যুক্তরাজ্য ফিরবেন বাংলাদেশে অবস্থানরত ব্রিটিশরা । ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, করোনা ভাইরাস সংকটের মধ্যে এটাই তাদের প্রথম উদ্যোগ। লন্ডনের উদ্দেশ্যে ওই ফ্লাইটগুলো আসছে মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার এবং রবিবার ঢাকা ছেড়ে যাবে। প্রতি আসনের জন্য ৬০০ পাউন্ড খরচ পড়বে এবং ফ্লাইটগুলোতে মোট ৮৫০ টি আসন থাকবে। এ বিষয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব বলেন, দায়িত্বশীল কর্মকর্তারা ভ্রমণকারীদের বাড়ি ফেরাতে ‘চব্বিশ ঘন্টা’ কাজ করছেন। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে, বাংলাদেশে করোনা ভাইরাসে ৮৪ জনের মৃত্যু হয়েছে এবং দুই হাজারেরও বেশি মানুষ এতে আক্রান্ত হয়েছেন। সেখানে শরণার্থী শিবিরগুলোর অভ্যন্তরে ও সাহায্যকর্মীদের চলাচলে কিছুটা বিধিনিষেধ রয়েছে। বাংলাদেশে ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন বলেছেন, দেশের উত্তর-পূর্বের শহর সিলেট থেকে বেশ কয়েকজন ব্রিটিশ নাগরিককে ঢাকায় স্থানান্তরিত করতে সহায়তা করার ব্যবস্থা করা হচ্ছে।

তাদের সিলেট থেকে ঢাকায় ফেরার খরচ চার্টার ফ্লাইটের মোট ব্যয়ের মধ্যেই অন্তর্ভুক্ত হবে। বাংলাদেশে ভ্রমণকারীরা ব্রিটিশ নাগরিকরদের সিট বুকিং এর জন্য একটি ওয়েবসাইট খোলা রয়েছে। যদিও পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে ভারত এবং পাকিস্তানে আটকা পড়া হাজার হাজার মানুষকে বাড়ি ফিরিয়েছে, কিন্তু বাংলাদেশ থেকে এবারই তা প্রথম। ‘পরবর্তী ৩১ টি বিশেষ চার্টার ফ্লাইট হবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান থেকে’, পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব যোগ করেন।

বিবিসি থেকে অনূদিত

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031