প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাইওয়ে সড়ক নির্মাণের সময় চালকদের জন্য বিশ্রামাগার নির্মাণের নির্দেশ দিয়েছেন ।

মঙ্গলবার রাজধানীর শেরে-বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে তিনি এ নির্দেশ দেন।

বৈঠকে দেশের ৩০টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পসহ মোট ১১ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে একনেক। এসব প্রকল্প বাস্তবায়নে মোট খরচ হবে ৮ হাজার ৫৩ কোটি টাকা।

বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ৮ হাজার ৫৩ কোটি টাকা ব্যয়ে মোট ১১টি প্রকল্পের আজ অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্প ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে পাওয়া যাবে ৩ হাজার ৩৮৯ কোটি টাকা, বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব তহবিল থেকে ব্যয় হবে ৫৫১ কোটি টাকা এবং বৈদেশিক সহায়তা হিসেবে প্রকল্প সাহায্য পাওয়া যাবে ৪ হাজার ১১৩ কোটি ২৫ লাখ টাকা।

এসময় পরিকল্পনা সচিব নুরুল আমিন বলেন, প্রধানমন্ত্রী হাইওয়ে সড়ক নির্মাণের সময় চালকদের বিশ্রামাগার নির্মাণের নির্দেশ দিয়েছেন। বিশ্রামাগার নির্মাণের জায়গা কোথায় হবে সেই সিদ্ধান্ত নেবে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং সড়ক ও জনপদ বিভাগ।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী পৌরসভার বাইরে ইউনিয়ন পর্যন্ত পানি সরবরাহ ও স্যানিটেশন সুবিধা পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন। এজন্য কত টাকার প্রয়োজন হবে, তার হিসাব-নিকাশ করতে বলেছেন তিনি।

বাসস জানায়, একনেক সভার শুরুতে প্রধানমন্ত্রী বিশ্বকাপ ক্রিকেটে সোমবার ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশ বিজয় লাভ করায় দেশবাসীকে অভিনন্দন জানান।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930