প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন । অস্ট্রেলিয়া সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশাপ সৌজন্য সাক্ষাত করতে এলে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
পররাষ্ট্র সচিব শহীদুল হক জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা  রোহিঙ্গাদের সাহায্য অব্যাহত রাখতে অস্ট্রেলিয়া সরকারের প্রতি আহ্বান জানান। পাশাপাশি রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের ওপর চাপ প্রয়োগ চলমান রাখার জন্যও আহ্বান জানান। এছাড়া এসময় বাংলাদেশে নারী উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপসহ প্রশাসন, সংসদ, বিচার বিভাগ ও সর্বক্ষেত্রে নারীদের ভূমিকা তুলে ধরেন। এসময় জুলি বিশাপ নারী উন্নয়নে সরকারের ভূমিকা এবং রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভূয়সী প্রশংসা করেন।
প্রসঙ্গত, গ্লোবাল সামিট অন উইমেন সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে অস্ট্রেলিয়ায় পৌঁছেছেন।

সেখানে তিনি গ্লোবাল উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড ২০১৮ তে ভূষিত হবেন। এছাড়া অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠিকেও বসবেন তিনি।
Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031