প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যা দুর্গত মানুষের খোঁজ নিতে এবং তাদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করতে আজ গাইবান্ধা ও বগুড়া সফরে যাচ্ছেন । শনিবার সকাল ১০টায় হেলিকপ্টারযোগে তিনি গোবিন্দগঞ্জের বোয়ালিয়া হেলিপ্যাডে অবতরণ করবেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম জানান, শেখ হাসিনা প্রথমে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় যাবেন। এ সময় তিনি গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী ও বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে চারা বিতরণ করবেন। বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হল রুমে স্থানীয় রাজনীতিক নেতা, সুধী সমাজ ও বন্যা ব্যবস্থাপনা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।

বিকালে শেখ হাসিনা বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় যাবেন এবং সেখানে সারিয়াকান্দি হাই স্কুল মাঠে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী ও ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বীজ বিতরণ করবেন। তিনি পরে সারিয়াকান্দি ডিগ্রি কলেজ হল রুমে রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বন্যা ব্যবস্থাপনার সঙ্গে সম্পৃক্ত সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। তিনি বিকালে ঢাকা ফিরে আসবেন।

এর আগে শেখ হাসিনা গত ২০ আগস্ট দেশের উত্তরাঞ্চলীয় বন্যা দুর্গত দুটি জেলার বন্যার্তদের অবস্থা দেখতে দিনাজপুর ও কুড়িগ্রাম সফর করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকে কেন্দ্র করে সব ধরনের প্রস্ততি সম্পন্ন করেছে দুটি জেলার প্রশাসন। এছাড়া প্রধানমন্ত্রীর আগমনে জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে বেশ উচ্ছ্বাস দেখা গেছে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031