সিডনির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘গ্লোবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড’ দেয়া হয়। নারী নেতৃত্বের সফলতার স্বীকৃতি হিসেবে এই পুরস্কার পান তিনি। পুরস্কার গ্রহণের পর নারীদের অধিকার ও ক্ষমতায়ন নিশ্চিত করতে একটি নতুন জোট গঠনের আহ্বান জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশের নারী শিক্ষা ও ব্যবসায়িক উদ্যোগের বিশেষ অবদানের জন্য যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থা ‘গ্লোবাল সামিট অব উইমেন’ এই পুরস্কারটি দেয়। ‘গ্লোবাল সামিট অন ওমেন’ সম্মেলনে যোগ দিতে তিনদিনের সরকারি সফরে অস্ট্রেলিয়ায় গেছেন শেখ হাসিনা।
বক্তব্যে প্রধানমন্ত্রি শেখ হাসিনা বলেন, গ্লোবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড পেয়ে আমি খুবই আনন্দিত এবং সম্মানিতবোধ করছি। আমি বিশ্বব্যাপী নারীদের এই পুরস্কার উৎসর্গ করছি, যারা ভাগ্য পরিবর্তনে নিজেদের ক্ষমতার পরিচয় দিয়েছেন।

নারীদের সমর্থন ও তাদের অধিকার নিশ্চিত করতে আমাদের একটি নতুন জোট গঠন করা উচিত। এর মাধ্যমে আমরা আমাদের সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধ শেয়ার করতে পারব। এ থেকে লাখ লাখ নারী উপকৃত হতে পারবে।
Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031