চার দিনের সফরে আগামীকাল শনিবার রাতে সৌদি আরব যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে ২১ মে আরব-ইসলামিক-আমেরিকান সামিটে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী।

পরের দিন ২২ মে মদিনায় মহানবীর (সা.) রওজা শরিফ জিয়ারত ও ওমরাহ পালন করবেন শেখ হাসিনা। ২৩ মে ঢাকায় ফিরবেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্র জানিয়েছে, আগামীকাল রাত ৮টায় সৌদি আরবের রিয়াদের উদ্দেশে (ভিভিআইপি ফ্লাইট নম্বর বিজি ৩৫ এ) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী। ফ্লাইটটি রাত ১১টা ২৫ মিনিটে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।

২৩ মে মঙ্গলবার বিকেল ৪টায় ভিভিআইপি ফ্লাইট নম্বর বিজি ৩৬-এ জেদ্দা থেকে ঢাকার পথে রওনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৪ মে বুধবার দুপুর ১টায় ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031