আগামী ১৪ সেপ্টেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে তুরস্কের রাজধানী আঙ্কারাতে নবনির্মিত বাংলাদেশ চ্যান্সেরি কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলাট চাভুও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

কমপ্লেক্সের মূল বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে- চ্যান্সেরি ভবন, দূতাবাসের আবাস, ‘বিজয় ১৯৭১’ নামে ২২৯ আসনের হাই-টেক মিলনায়তন, স্বয়ংক্রিয় যান্ত্রিক ও বৈদ্যুতিক সিস্টেম, মসজিদ, জিমনেশিয়াম, বাংলাদেশি পণ্য প্রদর্শন কেন্দ্র, বঙ্গবন্ধুর রেফারেন্স সমৃদ্ধ বই, বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ ও বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন সংক্রান্ত পাঠাগার।

বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের প্রতিচ্ছবি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ মূর্তি এবং শহীদ মিনারও থাকবে কমপ্লেক্সে। এছাড়া ‘অপরাজেয় বাংলাদেশ’ শিরোনামের ৩৬ বর্গ মিটার জুড়ে ম্যুরালের বিভিন্ন কর্ম।

শুধু তাই নয়, বাংলাদেশের গ্রামীণ জীবনের টেরাকোটার কাজও কমপ্লেক্সে রাখা হবে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031