মো. ইকবাল বাহার নামে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে সহকারী শিক্ষিকাকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে নেত্রকোনার আটপাড়া উপজেলায় । মঙ্গলবার রাতে আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজা সুলতানা এ তথ্য নিশ্চিত করেন।

ইউএনও জানান, অভিযুক্ত ইকবাল বাহার বানিয়াজান ইউনিয়নের মোবারকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তার বিরুদ্ধে মুক্তিযোদ্ধার সন্তান বিদ্যালয়ের সনাতন ধর্মের সহকারী শিক্ষিকা মঙ্গলবার যৌন হয়রানির লিখিত অভিযোগ করেন।

লিখিত ওই অভিযোগ থেকে জানা যায়, প্রধান শিক্ষক ইকবাল অনেকদিন ধরে ওই শিক্ষিকাকে আচার-আচরণে বিভিন্নভাবে অনৈতিক ইঙ্গিত দিয়ে আসছিলেন। কিন্তু কোনো সম্মতি সূচক সাড়া না পাওয়ায় ইকবাল অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য গত ৪ আগস্ট বিদ্যালয়ের বাথরুমে শিক্ষিকাকে আটকে দিয়ে চলে যান। পরে ওই শিক্ষিকা বাথরুম থেকে বের হতে না পেরে চিৎকার শুরু করলে তার সহকর্মী সহকারী শিক্ষক আলমগীর কবির পাঠান তাকে উদ্ধার করেন।

অপরদিকে অভিযুক্ত ইকবাল বাহার জানান, বাথরুমের ভেতরে শিক্ষিকা ছিলেন কি না তার জানা ছিল না। তবে এতে শিক্ষিকা বাজে মনোভাব দেখালে সব শিক্ষকদের নিয়ে একত্রে বসে ওই শিক্ষিকার কাছে দুঃখ প্রকাশ করা হয় অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য।

এদিকে ইউএনও মাহফুজা সুলতানা জানান, আটপাড়া উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিনা আক্তার খাতুনকে তদন্ত ভার দেওয়া হয়েছে। শনিবার তদন্ত প্রতিবেদন হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031