নাটোরের গুরুদাসপুর থেকে রিপন আলী (২৩) নামে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের এক সদস্যকে আটক করেছে র‌্যাব-৫। এ সময় তার কাছ থেকে তিনটি মোবাইল ফোন, ৫টি সিম কার্ড ও বেশ কয়েকটি প্রশ্নেপত্রের মোবাইল ক্রিনশর্ট জব্দ করা হয়। আজ সোমবার সকালে উপজেলার লক্ষ্মীপুর গ্রামের নিজ বাাড় থেকে তাকে আটক করা হয়। আটককৃত রিপন আলী উপজেলার লক্ষ্মীপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

র‌্যাব ৫ সিপিসি ২ নাটোর ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার এটিএম মাইনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার লক্ষ্মীপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে রিপন আলীর বাড়িতে অভিযান চালায় র‌্যাবের একটি টিম। এ সময় রিপন আলীর ঘর তল্লাশী করে তার কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও ৫টি সিম কার্ড জব্দ করে। পরে মোবাইল ফোন থেকে বেশ কয়েকটি প্রশ্নপত্রের ক্রিনশর্ট জব্দ করা হয়।

আটককৃত রিপন আলীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031