প্রাইভেটকার চাপায় দুইজন নিহত হয়েছেন ঢাকা-মাওয়া এক্সেপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাঁসাড়া এলাকায়। তারা হলেন মীনা মল্লিক ও আট বছর বয়সী অচীন মল্লিক। তারা সম্পর্কে দাদি-নাতি।

শুক্রবার বেলা সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত দুইজনের বাড়ি সিরাজদীখান উপজেলার চিত্রকোট ইউনিয়নের বালাশুর গ্রামে।

হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, হাসাড়া এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের রাস্তার পাশে শ্রীনগর থেকে সিরাজদিখান যাওয়ার জন্য দাঁড়িয়েছিল দাদি-নাতি। এ সময় মাওয়ামুখী একটি প্রাইভেটকার চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা এক্সপ্রেসওয়ে অবরোধ করলে সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

হাসাড়া হাইওয়ে থানার ইনচার্জ বাসেদ মিয়া জানান, নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031