বাসের ধাক্কায় পিকআপভ্যানের চার যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন ঢাকার ধামরাইয়ে । এ দুর্ঘটনায় আহত ২০ জনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের নিকটস্থ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে।

সোমবার রাত ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের কালামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফরিদপুরের রাজবাড়ী এলাকার নজরুল, ইমপ্রেস খান ও আতিয়ার। তবে নিহত আরেকজনের পরিচয় জানা যায়নি।

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হুমায়ন কবির জানান, সন্ধ্যায় সাভারের নবীনগর এলাকা থেকে প্রায় ৩০-৩৫ জন যাত্রী নিয়ে একটি পিকআপভ্যান পাটুরিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। পরে ঢাকা-আরিচা মহাসড়কের কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা বেপরোয়া গতির একটি বাসের ধাক্কায় পিকআপটি একটি গাছে গিয়ে ধাক্কা খায়। এতে পিকআপ ভ্যানের ৬-৭ জন যাত্রী ছিটকে সড়কে পড়ে গেলে পেছনে থাকা অপর দ্রুতগতির যানগুলো তাদের থেতলে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলেই চারজন নিহত হয় ও আহত আরো ২০ জনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

গোলরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, ‘লাশগুলোউদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তবে বাসটি পালিয়ে গেলেও সেটাকে আটকের চেষ্টা চলছে।’

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930