কাভার্ডভ্যানে ট্রেনের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন ফেনীর পৌর শহরের বারাইপুর এলাকায় । বুধবার ভোর সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম লাইনে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

স্থানীয়রা জানান, ভোরে কাভার্ডভ্যানটি রেললাইন পার হচ্ছিল। এ সময় চট্টগ্রামগামী তুর্ণা নিশিতা ট্রেন কাভার্ডভ্যানটিতে ধাক্কা দিলে ঘটনাস্থলেই কাভার্ডভ্যানে থাকা তিনজন মারা যায়। আহত হয় আরও দুইজন। ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যানটি রেল লাইনের পাশে পড়ে যায়।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে ফেনী রেলওয়ে স্টেশন মাস্টার মাহবুবুর রহমান জানান, আহতদের ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর থেকে ঢাকা-চট্টগ্রাম লাইনে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930