ট্রাকের ধাক্কায় নুশরাত জাহান মিম (৭) নামে এক স্কুল ছাত্রী নিহত হয়েছে ফেনীর দাগনভূইয়ায়। আজ শনিবার দুপুরে দাগনভূইয়ায় জায়লস্কর ইউনিয়নের সিলোনিয়া বাজার এলাকায় শিশুটি রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিলে সে গুরুত্বর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক বিকেলে তাকে মৃত ঘোষণা করে। নিহত মিম জায়লস্কর ইউনিয়নের আলমপুর গ্রামের হাবিব উল্লাহ মিন্টুর মেয়ে ও সিলোনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।

দাগনভূইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, নোয়াখালী থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি ট্রাক দাগনভূইয়ার সিলোনিয়া বাজার অতিক্রম করার সময় সড়ক পরাপাররত স্কুল ছাত্রী মিমকে ধাক্কা দেয়।

ঘটনার পর স্থানীয়রা ট্রাকটিকে আটক করে চালকে মারধর করে পুলিশে দেয়। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930