র‍্যাব রাজধানীতে নিখোঁজ এক কলেজছাত্রীকে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া যৌনপল্লী থেকে উদ্ধার করেছে । নিখোঁজের দুই মাস পর বৃহস্পতিবার দুপুরে দৌলতদিয়া পল্লীর বাড়িওয়ালী আনু বেগমের বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়।

এসময় জড়িত শাহীন শেখ নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তিনি গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ফেলু মোল্লারপাড়া গ্রামের মৃত আক্কাছ আলী শেখের ছেলে।

র‍্যাব-৮ ফরিদপুর ক্যাম্প ও স্থানীয় সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া ওই ছাত্রী রাজধানীর মিরপুর বাংলা কলেজের উচ্চ মাধ্যমিকের প্রথম বর্ষের শিক্ষার্থী। তার সঙ্গে অজ্ঞাত এক যুবক প্রেমের সম্পর্ক গড়ে তোলে। দুই মাস আগে ওই যুবক তার মায়ের সঙ্গে দেখা করার কথা বলে ঢাকা থেকে ওই ছাত্রীকে ফুঁসলিয়ে গোয়ালন্দের দৌলতদিয়া পতিতাপল্লীতে নিয়ে আসে।

পরে পল্লীর প্রভাবশালী বাড়িওয়ালী আনু বেগমের কাছে মোটা অঙ্কের টাকায় মেয়েটিকে বিক্রি করে প্রেমিকরূপী ওই দালাল যুবক পালিয়ে যায়। এরপর থেকে বাড়িওয়ালী আনু বেগম ও তার সহযোগী শাহীন শেখ মিলে ওই ছাত্রীকে ঘরে আটকে রেখে তাকে দিয়ে জোরকরে দেহ ব্যবসার কাজ চালিয়ে আসছিল।

এদিকে, নিখোঁজের দুই মাস পর গোপন খবর পেয়ে র‍্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল বৃহস্পতিবার দুপুরে দৌলতদিয়া পতিতাপল্লীতে অভিযান চালায়। এসময় পল্লীর বাড়িওয়ালী আনু বেগমের ঘর থেকে ওই কলেজ ছাত্রীকে উদ্ধার ও সংশ্লিষ্ট শাহিন শেখকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রইছউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি কাজ চলছে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031