স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে কারা, কি উদ্দেশ্যে হামলা চালিয়েছে সে বিষয়ে বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন।

সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আমরা তদন্ত শুরু করেছি। তদন্ত প্রতিবেদন পাওয়ার পরই জানা যাবে কারা, কি উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে।

পাহাড়ে সম্প্রতিক মৃত্যুর ঘটনায় তিনি বলেন, ‘পাহাড়ের দুর্ঘটনা একটি প্রাকৃতিক দুর্যোগ। এমন একটা বিষয় নিয়ে তারা কীভাবে রাজনীতি করে এটা আমার বোধগম্য নয়।

গতকাল রবিবার পাহাড়ি দুর্গত এলাকায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধিদল রাঙামাটি যাওয়ার পথে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় হামলার শিকার হয়।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031