বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির অধিকাংশ প্রার্থীর আপিলে ন্যায়বিচার পাওয়াকে বিজয় হিসেবে দেখছেন । এজন্য নির্বাচন কমিশনকে (ইসি) ধন্যবাদ জানিয়ে ন্যায়বিচার পেলে খালেদা জিয়াও প্রার্থিতা ফিরে পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, ‘রিটার্নিং কর্মকর্তারা দলের অসংখ্য নেতাকে নির্বাচনের অযোগ্য করেছিলেন। আপিলে তারা বৈধ হয়েছেন। এটা একটি বিজয়। একইভাবে বিজয়ের মধ্য দিয়ে খালেদা জিয়াকে মুক্ত করা হবে।’

রাত আটটার পর থেকে বিএনপির চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে বলেও জানান মির্জা ফখরুল।
প্রার্থী তালিকা ঘোষণা করলে বিএনপিতে কোন্দল দেখা দেবে- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে ফখরুল বলেন, ‘তিনি বলেছিলেন, বিএনপি প্রার্থী দিতে পারবে না, সংকটে পড়বে। আমরা সাড়ে ৮শ’ প্রার্থী দিয়েছি। তিনি বললেন, বিএনপি ভেঙে সবাই আওয়ামী লীগে যোগ দেবে। এখনও কেউ যাননি। তারা ভীত সন্ত্রস্ত বলেই এসব কথা বলছেন।’

ফখরুল বলেন, ‘নির্বাচনের নিরপেক্ষতা নষ্ট করতে প্রশাসন যুক্ত হচ্ছে । আমরা আবারও নির্বাচনের পরিবেশ তৈরি করতে কমিশনের প্রতি গ্রেপ্তার বন্ধের আহ্বান জানাচ্ছি।’

তিনি বলেন, ‘আগামী নির্বাচনে পরাজয়ের ভয়ে ভীত হয়ে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বেআইনিভাবে নির্বাচনকে প্রভাবিত করছে সরকার। গ্রেপ্তার না করার প্রতিশ্রুতি দিলেও এখনও বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728