A 1 nejamy

 ঢাকা, ১১ মে :আজ  মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর আমির  মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর করা হয়েছে।  রাত ১২টা এক মিনিটের দিকে ফাঁসিতে ঝুঁলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। তবে কারা কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে ফাঁসি কার্যকরের বিষয়টি জানায়নি। এ নিয়ে জামায়াতের চারজন শীর্ষ নেতার মৃত্যুদণ্ড কার্যকর করা হলো।

ফাঁসি কার্যকরের সময় ঢাকা জেলা প্রশাসক, সিভিল সার্জন, জেল সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে নিজামীকে শেষ গোসলের পর জম টুপি পরিয়ে নিজামীকে ফাঁসির মঞ্চে নেয়া হয়। ফাঁসির মঞ্চে নিজামী স্বাভাবিক ছিলেন বলে কারা সূত্রে জানা গেছে।

মঙ্গলবার সকাল থেকে ফাঁসি কার্যকরের আভাস পাওয়া যাচ্ছিল। সন্ধ্যার পর ফাঁসি কার্যকরের আনুষ্ঠানিক প্রস্তুতি নেয়া হয়। নিজামীর স্বজনদের শেষবারের মতো তার সঙ্গে সাক্ষাতের সুযোগ দেয়া হয়। পরিবারের ২৪ জন সদস্য তার সঙ্গে সাক্ষাৎ করেন।

নিজামীর মরদেহ দাফন করা হবে নিজ এলাকা পাবনার সাঁথিয়ায়। বাবা-মায়ের পাশে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

নিজামীর ফাঁসি কার্যকরের মধ্য দিয়ে সম্পন্ন হলো দীর্ঘ বিচারিক প্রক্রিয়া। বেশ কয়েকজন নেতার ফাঁসি কার্যকর করা হলেও আজ ফাঁসির রশিতে ঝুলতে হলো জামায়াতের সর্বোচ্চ ব্যক্তি ও সাবেক প্রভাবশালী এই মন্ত্রীকে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031