বিশ্বব্যাপী মৃত্যুর মিছিল করোনায় । আতঙ্ক সর্বত্র। সারা বিশ্ব অপেক্ষায় একটি টিকার । এই অবস্থায় যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের ওপর এখন অন্তত আটটি টিকা নিয়ে পরীক্ষানিরীক্ষা চলছে এবং পরীক্ষায় সুফল পাওয়া গেলে আগামী বছর এগুলো বাজারে পাওয়া যাবে বলে জানিয়েছেন দেশটির  শীর্ষ সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ ড. অ্যান্টনি ফাউচি। মার্কিন সিনেটে এক শুনানিতে তিনি একথা জানান। “পরীক্ষায় আমরা সফল কিনা তা আগামী শরত বা শীত মৌসুমের মধ্যেই আমরা জানতে পারবো,‍“ বলছেন তিনি।
মার্কিন সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল-এর পরিচালক রবার্ট রেডফিল্ড বলছেন, মার্কিন জনগণের জীবনযাত্রা স্বাভাবিক করার আগে `র‍্যাপিড টেস্টিং` ব্যবস্থাকে সহজলভ্য করতে হবে।
প্রেসিডেন্ট ট্রাম্প সোমবার বলেছেন, যারা করোনাভাইরাস পরীক্ষা করাতে চান তারা সেটা করতে পারবেন।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031