একটি পুলিশ চেকপয়েন্টে এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীরের আল-বিরেহ শহরের কাছে। স্থানীয় কয়েকটি সূত্রের বরাত দিয়ে গত বৃহস্পতিবার ফিলিস্তিনের মান নিউজ এজেন্সি এ খবর দিয়েছে। খবর পার্স টুডের।
ওই ব্যক্তি একটি প্রাইভেট কার চালিয়ে পুলিশ চেকপয়েন্ট পার হওয়ার সময় ইসরায়েলি সেনারা তার ওপর গুলি চালালে গুরুতর আহত হন। পরে তিনি মারা যান।
ইসরায়েলি কর্মকর্তারা দাবি করছেন, নিহত ওই ব্যক্তি চেকপয়েন্টে হামলার চেষ্টা করেছিলেন। তিনি একটি অবৈধ ইহুদি বসতিতে গুলি চালানোর জন্য যাচ্ছিলেন বলেও দাবি করেছেন ইসরায়েলের কয়েকজন কর্মকর্তারা। এর কয়েকদিন আগে আল-বিরেহ শহরে আরেক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছিল ইসরায়েলি সেনারা। সে সময়ও তার বিরুদ্ধে একই অভিযোগ আনা হয়েছিল। গত কয়েক মাস ধরে এ ধরনের ভিত্তিহীন ও হাস্যকর অভিযোগ তুলে বহু ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েল বাহিনী।
