প্রথম ম্যাচেই ধাক্কা খেলেছে টিম ইন্ডিয়া টি-২০ সিরিজে কিউয়িদের হোয়াইয়ওয়াশ করলেও ওয়ান ডে সিরিজের৷ হ্যামিলটনে সিরিজের প্রথম ম্যাচে ৩৪৭ রান তুলেও শেষরক্ষা হয়নি৷ তাই শুক্রবার ইডেন পার্কে টস জিতে ফিল্ডিং নেওয়ার ক্ষেত্রে একবারও ভাবেননি ভারত অধিনায়ক বিরাট কোহলি৷
দ্বিতীয় ম্যাচে ভারতীয় দলে জোড়া পরিবর্তন৷ দলে জায়গা হয়নি মহম্মদ শামি ও কুলদীপ যাদবের৷ পরিবের্তে দলে এসেছেন নভদীপ সাইনি এবং লেগ-স্পিনার যুবেন্দ্র চাহাল৷ প্রায় ছ’মাস করে ওয়ানে ডে একাদশে জায়গা পেলেন চাহাল৷ তিনি শেষ ওয়ান ডে খেলেছিলেন গত বছর অগস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরে৷
জোড়া পরিবর্তন করেছে নিউজিল্যান্ডও৷ অভিষেক হচ্ছে ৬ ফুট ৮ ইঞ্চির দৈত্যকায় পেসার কাইল জেমিসনের৷ সোধির পরিবর্তে দলে এসেছেন তিনি৷ আর স্যান্টনারের পরিবর্তে দলে ঢুকেছেন চ্যাপম্যান৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ দুটি টেস্টের জন্য নিউজিল্যান্ড স্কোয়াডে ডাক পেয়েছিলেন জেমিসন৷ তবে মাঠে নামার সুযোগ হয়নি৷ হ্যামিল্টনে ভারতের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচেও নিউজিল্যান্ডের প্লেয়িং ইলেভেনে দেখা যায়নি তাঁকে৷ কোহলিদের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচের আগে স্কট কুগেলেইন অসুস্থ হয়ে পড়ায় ওয়ান ডে ক্যাপ হাতে পান জেমিসন৷
তিন ম্যাচের সিরিজে প্রথম ম্যাচ হারায় এদিন হারলেই সিরিজ খোয়াবে ভারত৷ তাই সিরিজ জিইয়ে রাখতে এদিন জিততেই হবে কোহলি অ্যান্ড কোং-কে৷ ওয়ান ডে সিরিজের আগে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে বিরাটবাহিনী৷ প্রথমবার নিউজিল্যান্ডের মাটিতে টি-২০ সিরিজ জিতেছে টিম ইন্ডিয়া৷
