বলিউডের দুই সুপারহিট তারকা শাহরুখ খান ও প্রিয়াংকা চোপড়া অনেকদিন হয় একসঙ্গে অভিনয় করেন না। ফের তারা জুটি বাঁধতে যাচ্ছেন বলে জানা গেছে। ভারতীয় মহাকাশ নায়ক বলে খ্যাত রাকেশ শর্মার জীবন নিয়ে ছবি তৈরি হচ্ছে। সেই ছবিতেই শাহরুখের বিপরীতে দেখা যাবে প্রিয়াংকাকে। আর শাহরুখ এতে অভিনয় করবেন রাকেশ শর্মার চরিত্রে। এর আগে শোনা গিয়েছিল এ চরিত্রটিতে অভিনয় করবেন আমির খান।

 তবে শিডিউল না থাকায় তিনি কাজটি করতে অসম্মতি জানিয়েছিলেন। এরপর ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান শাহরুখকেই নিশ্চিত করেছে। ছবির পরিচালক মহেশ মাথাইয়ের বরাতে সেই কথাই জানায় ভারতীয় গণমাধ্যম। এদিকে জানা যায়, রাকেশের স্ত্রীর চরিত্রে প্রিয়াংকার পরিবর্তে দীপিকা পাড়–কোনকে চাইছেন শাহরুখ। তার ইচ্ছে ‘ওম শান্তি’ জুটি আবারও বলিউড বাজিমাত করুক। তবে ছবিটির কর্তৃপক্ষ শাহরুখকে বোঝানোর চেষ্টা করছেন প্রিয়াংকাই হবে এই চরিত্রে বেস্ট। তবে এখনও পুরো বিষয়টিকে নিশ্চিত করেননি সংশ্লিষ্টরা। উল্লেখ্য,‘ডন’ দিয়ে ভক্তদের মন জয় করেছিলেন বলিউড বাদশাহ। সেই ছবিতে কিং খানের বিপরীতে ছিলেন প্রিয়াংকা চোপড়া। দুজনের জুটিকে বেশ লুফে নিয়েছিল বলিউডের দর্শক।
Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031