দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে প্রশাসনে উপসচিব পদ মর্যাদার ।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের দুটি প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা যায়। 

জেষ্ঠ্য সহকারী সচিব মোসা. নাজমা নাহার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) মন্ত্রিপরিষদ বিভাগে সংযুক্ত দেবপ্রসাদ পালকে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগে বদলি করা হয়েছে।

আরেকটি প্রজ্ঞাপনে বলা হয়, প্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) পল্লী উন্নয়ন ও সমাবয় বিভাগে সংযুক্ত সৈয়দ ফরহাদ হোসেনকে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগে বদলি করা হয়েছে।

ছয় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বদলি

এদিকে প্রশাসনে ছয় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে রদবদল করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক কামাল মোহাম্মদ রাসেদকে কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে। আর কিশোরগঞ্জের পাকুন্দিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোকলেছুর রহমানকে সুনামগঞ্জের অতিরিক্ত প্রশাসক, কুমিল্লার মুরাদনগরের বেগম মিতু মরিয়মকে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক, নেত্রকোনার পূর্বধলার উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম নমিতা শেরপুরের অতিরিক্ত জেলার প্রশাসক, জ্যেষ্ঠ সহকারী সচিব (আইএমইডি) বেগম শারমিন সুলতানাকে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলার প্রশাসক এবং সিলেট সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (সুনামগঞ্জের অতিরিক্ত  জেলা প্রশাসক বদলির আদেশাধীন) বেগম সিরাজাম মুনিরাকে  নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031