দুই দল ডাকাতের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ মো. মহিউদ্দিন সবুজ নামে এক ডাকাত নিহত হয়েছে ফেনীর ছাগলনাইয়ায় । বুধবার মধ্যরাতে রাধানগর ইউনিয়নের বেতাগা প্রজেক্ট এলাকায় এ বন্দুকযুদ্ধ হয়। এসময় গুলিবিদ্ধ অবস্থায় পলাশ নামে এক ডাকাত ও পালানোর সময় ফারুক নামে অপর আরেক ডাকাতকে আটক করে পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি বন্দুক, পাঁচ রাউন্ড গুলিসহ ডাকাতির সরঞ্জাম। নিহত সবুজ ছাগলনাইয়া পৌরসভার বাঁশপাড়া এলাকার আব্দুল মোতালেব ওরফে তালেব চোরার ছেলে।

ছাগলনাইয়া থানার ওসি এম এম মুর্শেদ জানান, দু’দল ডাকাতের মধ্যে ‘বন্দুকযুদ্ধের’ খবর পেয়ে পুলিশ বেতাগা প্রজেক্ট এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য ডাকাতরা পালিয়ে গেলেও ধাওয়া করে ফারুক নামে এক ডাকাতকে আটক করে পুলিশ। এসময় পায়ে গুলিবিদ্ধ অবস্থায় পলাশ নামে আরেক ডাকাতকেও আটক করে পুলিশ। পরে ঘটনাস্থলে পড়ে থাকা মরদেহ ডাকাত মহিউদ্দিন সবুজের বলে আটককৃতরা পুলিশকে জানায়।
পুলিশ সবুজের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাতেই ফেনী জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। একই সাথে গুলিবিদ্ধ পলাশকেও উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। গুলিবিদ্ধ পলাশ নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার থানারহাট গ্রামের নুরুল হকের ছেলে। আটক ফারুক ফেনীর দাগনভূইয়া উপজেলার আশ্রাফপুর গ্রামের নুরুল আমিনের ছেলে।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি বন্দুক, পাঁচ রাউন্ড গুলি, দুইটি কোরাবারি, তিনটি ছুরি, একটি দা, একটি চাপাতি, একটি রেঞ্জ ও একটি স্ক্রু ড্রাইভার উদ্ধার করেছে। নিহত সবুজ আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ও তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে চুরি, ডাকাতি, অস্ত্রসহ অন্তত ৮টি মামলা রয়েছে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031