র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন কক্সবাজারের টেকনাফে । সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার দমদমিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
র‌্যাবের দাবি, নিহতরা মাদক ব্যাবসায়ী। ঘটনাস্থল থেকে ৪০ হাজার পিস ইয়াবা, একটি বিদেশি রিভলবার, একটি ওয়ানশুটার গান এবং ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ সময় একটি কাভার্ডভ্যানও জব্দ করা হয়। নিহতরা হলেন- বাগেরহাটের চিতলমারী উপজেলার বরবাড়িয়া গ্রামের মো. ইব্রাহীম শেখের ছেলে সাব্বির হোসেন (২৫) ও ঢাকার সাভার উপজেলার নগরকুন্ডা গ্রামের মো. আব্দুল মতিনের ছেলে হাফিজুর রহমান (৩৫)।
র‌্যাবের টেকনাফ অফিসের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার শাহ আলম জানান, কাভার্ডভ্যানে করে ইয়াবা পাচারের খবরে র‌্যাবের একটি দল টেকনাফের দমদমিয়া এলাকায় তল্লাশি চালায়। এ সময় কাভার্ডভ্যান থেকে র‌্যাবকে লক্ষ্য করে মাদক ব্যবসায়ীরা গুলি ছুড়লে র‌্যাবও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় একটি বিদেশি রিভলভার, একটি ওয়ান শুটারগান, ১১ রাউন্ড গুলি ও ৪০ হাজার পিস ইয়াবাসহ একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031