অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে শংকরপুর বাবলাতলা এলাকা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে যশোর। পুলিশের ভাষ্য, দুই দল সন্ত্রাসীর গোলাগুলিতে ওই যুবক নিহত হয়েছেন। যশোর কোতোয়ালি থানার এসআই তারেক নাহিয়ান বলেন, বৃহস্পতিবার রাতে ওই এলাকায় দুই দল সন্ত্রাসীর মধ্যে গোলাগুলি হচ্ছে বলে আমরা খবর পাই। সেখানে পুলিশ হাজির হলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে আনুমানিক ৩০ বছর বয়সী ওই যুবকের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়।

ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি এবং পাঁচটি বোমা উদ্ধার করা হয়েছে। এসআই তারেক জানান, নিহত যুবকের মরদেহ যশোর জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। তার পরনে জিন্স, সবুজ শার্ট ও কোমরে একটি গামছা ছিল বলে হাসপাতালের কর্মীরা জানিয়েছেন। জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক শফিউল্লাহ সবুজ বলেন, মাথায় গুলিবিদ্ধ ওই যুবক হাসপাতালে আনার আগেই মারা গেছে।
Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031