তার সরকার অবাধ তথ্যপ্রবাহে বিশ্বাস করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ।

বুধবার প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. গোলাম রহমান প্রধানমন্ত্রীর সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করে তথ্য কমিশনের ২০১৬ সালের বার্ষিক প্রতিবেদন হস্তান্তর করতে গেলে তিনি এ কথা বলেন।

বুধবার সকালে প্রধান তথ্য কমিশনারের নেতৃত্বে তথ্য কমিশনের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী ‘অবাধ তথ্য প্রবাহ আইন-২০০৯’ বাস্তবায়নে কমিশনের কাজের প্রশংসা করে তথ্য কমিশনকে আরো গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘তার সরকার অবাধ তথ্য প্রবাহে বিশ্বাস করে।’

ড. গোলাম রহমান বলেন, কমিশন এ বছর ১৮১৭টি অভিযোগের মধ্যে ১৭৮৬টি অভিযোগের নিষ্পত্তি করেছে। একইসঙ্গে এই সময়ে কমিশনের জন্য নতুন ভবন নির্মাণের নকশাও অনুমোদিত হয়েছে বলেও তিনি জানান।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম এ সময় উপস্থিত ছিলেন।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728