এক কিশোর দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া নয় বছরের এক শিশুকে বলাৎকার করেছে বলে অভিযোগ পাওয়া গেছে কুড়িগ্রামে দিশান (১৫) নামে । এ ঘটনায় অন্যান্য শিশুরা দিশানকে আটক করলে তার স্বজনরা বাড়িতে হামলা চালিয়ে দিশানকে তুলে নিয়ে যায়। এ ঘটনায় শনিবার সদর থানায় অভিযোগ করা হয়। রবিবার এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ মামলাটি রেকর্ড করেনি।

ঘটনাটি ঘটেছে বুধবার বিকাল ৫টার দিকে কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পশ্চিম পলাশবাড়ী গ্রামে।

সদর থানার ওসি মাহফুজার রহমান এজাহার পাওয়ার কথা স্বীকার করে বলেন, বিষয়টি পরিদর্শক (তদন্ত) আনোয়ারুল ইসলাম দেখছেন।

নিগৃহিত শিশুটির পিতা জানান, অভিযুক্ত দিশানের বাড়ি দুই কিলোমিটার দূরে একই ইউনিয়নের হালমাঝিপাড়া মধ্য পলাশবাড়ি গ্রামে। সে ওই এলাকার বাছদ্দির পুত্র। দীর্ঘ আড়াই-তিন বছর ধরে পশ্চিম পলাশবাড়ী গ্রামে তারই প্রতিবেশী নানি বেগম বেওয়ার বাড়িতে অবস্থান করে আসছে। সে লেখাপড়াও করে না। ঘটনার দিন বিকাল ৫টার দিকে শিশুটিকে বাটুল দিয়ে পাখি মারার কথা বলে তাকে পাশের ধানক্ষেতে নিয়ে যায় দিশান। সেখানে পরিত্যাক্ত শ্যালো মেশিন ঘরে নিয়ে গিয়ে শিশুটির উপর জোড় করে বলাৎকার করে। শিশুটির চিৎকারে এলাকার অন্য শিশুরা এগিয়ে এসে দিশানকে ধরে ফেলে। পরে তাকে নিপীড়নের শিকার শিশুটির বাড়িতে নিয়ে যায়। এ খবর পেয়ে দিশানের মামা সফিকুল ও সাজুসহ বেশ কয়েকজন লাঠিসোটা নিয়ে নির্যাতিত শিশুটির বাড়িতে হামলা চালিয়ে অভিযুক্ত দিশানকে ছিনিয়ে নিয়ে যায়।

শিশুটির পিতা আরো জানান, এ ঘটনার পর শিশুটির খাওয়া-দাওয়ায় অরুচি, জ্বর এবং স্যানিটেশনেও সমস্যা দেখা দেয়। পরে শিশুটি ঘটনাটি বিস্তারিতভাবে তার মাকে খুলে বলে। বাড়িতে প্রাথমিক চিকিৎসা দেয়া হলেও বৃহস্পতিবার সে মারাত্মক অসুস্থ হয়ে পড়ে। অবস্থার অবনতি হলে সন্ধ্যায় তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার দুপুরে শিশুটিকে হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়পত্র দেয়। এসময় পুলিশও এসে শিশুটির সাথে কথা বলে।

এ ব্যাপারে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রেদওয়ান ফেরদৌস সজীব জানান, এ অভিযোগে একটি শিশু হাসপাতালে চিকিৎসা নিয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা ভাল। রবিবার দুপুরে তাকে ছাড়পত্র দেয়া হয়।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031