আগামী ২৪শে ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত সফরে আসছেন। এ নিয়ে নরেন্দ্র মোদী সরকারেরও প্রস্তুতির শেষ নেই। মার্কিন প্রেসিডেন্টকে বিমানবন্দর থেকে বরণ করতে যা যা করার সবই চলছে এখন। জানা গেছে, বিমানবন্দরে ট্রাম্পকে স্বাগত জানাতে নিজে উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এরই মধ্যে সরকারিভাবে নানা ধরণের তৎপরতা শুরু হয়েছে ট্রাম্পের আগমন উপলক্ষে। মার্কিন প্রেসিডেন্টের বিমানবন্দর থেকে সাবরমতী আশ্রমে যাওয়া পর্যন্ত সড়কটিকে নতুন রূপ দিচ্ছে ভারত সরকার। এরই মধ্যে খবর পাওয়া গেছে, ইন্দিরা সেতু থেকে আদা কিলোমিটার রাস্তায় ৭ ফুট পর্যন্ত  প্রাচীর তুলে দেয়া হচ্ছে। কারণ এতটুকু রাস্তার পাশেই রয়েছে দেব সারন বস্তি এলাকা।

বস্তি কিংবা ঝুপড়ি যাতে ট্রাম্পের বিরক্তির কারণ না হয় সেজন্যই এই ব্যবস্থা।  

জানা গেছে, দেব সারণ বস্তিতে প্রায় ৫০০টি কাঁচা বাড়ি রয়েছে সেখানে। আড়াই হাজারেরও বেশি মানুষের বসবাস। প্রাচীর তোলা হয়ে গেলে রাস্তার ধারে খেজুর গাছের সারিও বসানো হবে । ২০১৪-এ চিনের প্রেসিডেন্ট শি চিনফিং এবং ২০১৭-এ জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে যখন গুজরাটে গিয়েছিলেন, তখনও একই কায়দায় সৌন্দর্যায়ন হয়েছিল এই রাস্তার।

এদিকে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প টুইট করে জানিয়েছেন, ভারত সফরটি নিয়ে তিনি ‘উত্তেজিত’। তার কথায়, ‘আমদাবাদ ও নয়াদিল্লি সফরের দিকে তাকিয়ে রয়েছি। আমেরিকা ও ভারতের ঘনিষ্ঠ সম্পর্কের উদযাপন করার জন্যও উদগ্রীব।’

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031