আতঙ্কে কলকাতার ‘বাংলাদেশী পাড়া’ প্রায় জনশূন্য হয়ে পড়েছে করোনা ভাইরাস । কলকাতার নিউমার্কেট সংলগ্ন মারকুইজ স্ট্রিট, ফ্রি-স্কুল স্ট্রিট, সদর স্ট্রিট, স্টুয়ার্ট লেন, টোটি লেন, হার্টফোর্ট লেনগুলি প্রায় জনশূন্য। এই এলাকার হোটেল ও গেস্ট হাউসগুলিতে সব সময় বাংলাদেশিসহ অন্যান্য দেশের পর্যটকের আনাগোনা থাকতো। বাংলাদেশি পাড়া বলে পরিচিত নিউমার্কেটের এই এলাকায় আগে যেখানে একজন একজন অন্তর বাংলাদেশিদের দেখা পাওয়া যেতো শনিবার সেখানে গিয়ে একজনও বাংলাদেশির দেখা পাওয়া যায়নি। যে কয়েকজন ছিলেন তারা শনিবার সকালেই হোটেল ছেড়ে স্বদেশের পথে রওনা দিয়েছেন। অনেকেই চিকিৎসার জন্য এলেও তা অসম্পূর্ণ রেখেই ফিরে গেছেন বলে বিভিন্ন গেস্ট হাউস সুত্রে জানা গেছে।

এদিকে বিদেশিদের ভারতে আসার উপর নিষেধাজ্ঞা জারি হওয়ায় হোটেল ও রেঁস্তোরা মালিকদের মাথায় হাত পড়েছে। আগামী ৪৫ দিন পর্যন্ত সব বুকিং বাতিল হয়ে গেছে বলে জানিয়েছেন সদর স্ট্রিটের একটি হোটেলের ম্যানেজার।

করোনা ভাইরাস আতঙ্কে কলকাতার ‘বাংলাদেশী পাড়া’ প্রায় জনশূন্য হয়ে পড়েছে। কলকাতার নিউমার্কেট সংলগ্ন মারকুইজ স্ট্রিট, ফ্রি-স্কুল স্ট্রিট, সদর স্ট্রিট, স্টুয়ার্ট লেন, টোটি লেন, হার্টফোর্ট লেনগুলি প্রায় জনশূন্য। এই এলাকার হোটেল ও গেস্ট হাউসগুলিতে সব সময় বাংলাদেশিসহ অন্যান্য দেশের পর্যটকের আনাগোনা থাকতো। বাংলাদেশি পাড়া বলে পরিচিত নিউমার্কেটের এই এলাকায় আগে যেখানে একজন একজন অন্তর বাংলাদেশিদের দেখা পাওয়া যেতো শনিবার সেখানে গিয়ে একজনও বাংলাদেশির দেখা পাওয়া যায়নি। যে কয়েকজন ছিলেন তারা শনিবার সকালেই হোটেল ছেড়ে স্বদেশের পথে রওনা দিয়েছেন। অনেকেই চিকিৎসার জন্য এলেও তা অসম্পূর্ণ রেখেই ফিরে গেছেন বলে বিভিন্ন গেস্ট হাউস সুত্রে জানা গেছে।

এদিকে বিদেশিদের ভারতে আসার উপর নিষেধাজ্ঞা জারি হওয়ায় হোটেল ও রেঁস্তোরা মালিকদের মাথায় হাত পড়েছে। আগামী ৪৫ দিন পর্যন্ত সব বুকিং বাতিল হয়ে গেছে বলে জানিয়েছেন সদর স্ট্রিটের একটি হোটেলের ম্যানেজার।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031