গত ২১ মার্চ বাংলাদেশে এসে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সাথে বৈঠক করে দেশে ফিরে গেছেন শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, ‘হজযাত্রীদের বাংলাদেশেই প্রি-অ্যারাইভাল ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করার উদ্দেশ্যে সৌদি আরবের একটি কারিগরি দল ।

আগামী ৬ এপ্রিল ঊর্ধ্বতন একটি প্রতিনিধি দল আবারও বাংলাদেশে আসবে। আমরা আশা করছি এবারই ঢাকায় আমরা প্রি-এরাইভাল ইমিগ্রেশন কার্যক্রম চালু করতে পারব।’

প্রতিমন্ত্রী বলেন, ‘সৌদি সরকারের আমন্ত্রণে আমার নেতৃত্বে বাংলাদেশি একটি প্রতিনিধি দল দেশটি সফরকালে বাংলাদেশের বিমানবন্দরে ইমিগ্রেশনের ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের অনুরোধ জানাই।

ওই অনুরোধে সাড়া দিয়েছে সৌদি সরকার।

আমরা তাদের বলেছি, অন্যান্য দেশে প্রি-অ্যারাইভাল ইমিগ্রেশনের ক্ষেত্রে বিভিন্ন বিমানবন্দর থাকে। ফলে সমস্যা হয়। কিন্তু আমাদের দেশে শুধুমাত্র ঢাকায় এ ব্যবস্থা করলেই হবে।

কারণ সবাই ঢাকা থেকেই হজযাত্রা করে থাকে।’

সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের নিবন্ধন কার্যক্রম চলছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আগামী ২৮ মার্চ পর্যন্ত এ কার্যক্রম চলবে।

সরকারি ব্যবস্থাপনায় ইতোমধ্যে নিবন্ধন সম্পন্ন হয়েছে ৬ হাজার ৫৭ জনের। অবশিষ্ট আছে ৭৫৯ জন।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031