ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাতে সম্মতি দিয়েছে বাংলাদেশ বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসের প্রভাব মোকাবেলায় সার্কভুক্ত দেশের নেতাদের একসঙ্গে ভিডিও কনফারেন্সে বসার যে আহ্বান জানিয়েছেন। ওই ভিডিও কনফারেন্সে বাংলাদেশও যোগ দেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। 

শুক্রবার সন্ধ্যায়  ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ পররাষ্ট্রমন্ত্রীর বাসভবনে তার সঙ্গে বৈঠক করেন। পরে মন্ত্রী সাংবাদিকদের জানান এই তথ্য।

একে মোমেন বলেন, করোনাভাইরাস সার্কভুক্ত সব রাষ্ট্রের জন্য সমান চ্যালেঞ্জ। আমরা ভারতের উদ্যোগে ভিডিও কনফারেন্সে যোগ দিতে আগ্রহী। এটা নিয়ে আমাদের আপত্তি নেই। তিনি জানান, নরেন্দ্র মোদির সঙ্গে ভিডিও কনফারেন্সে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সার্কের সব সদস্য রাষ্ট্র বিশেষ করে পাকিস্তান ও আফগানিস্তানও এ কনফারেন্সে যোগ দেবে বলে প্রত্যাশা করেন পররাষ্ট্রমন্ত্রী।  

এর আগে শুক্রবার এক টুইট বার্তায় মোদি জানান, বিশ্ব বর্তমানে করোনাভাইরাসের সঙ্গে লড়াই করছে। এর বিরুদ্ধে লড়াই করার জন্য সরকার, বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষ তাদের সামর্থ্য মতো চেষ্টা করছে। দক্ষিণ এশিয়ায় বিশ্বের প্রচুর মানুষের বসবাস। সেখানে নাগরিকদের সুস্থতার সঙ্গে কোনো আপস করা যাবে না।

টুইট বার্তায় তিনি বলেন, ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সার্কভুক্ত দেশগুলোর নেতারা করোনা মোকাবিলায় একটি শক্তিশালী কৌশল তৈরি করতে পারে। নাগরিকদের সুস্থ রাখতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা করা যেতে পারে।

নরেন্দ্র মোদি বলেন, করোনাভাইরাসের প্রকোপ থেকে সবাইকে রক্ষা করে গোটা পৃথিবীর সামনে একটি উদাহরণ তৈরি করা যেতে পারে। যা সুস্থ বিশ্ব তৈরির জন্য উল্লেখযোগ্য একটি পদক্ষেপ হবে।

এরইমধ্যে নরেন্দ্র মোদির আহ্বানে সাড়া দিয়েছে ভুটান, নেপাল, আফগানিস্তান এবং শ্রীলঙ্কার রাষ্ট্রপ্রধানরা।

প্রসঙ্গত, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে গঠিত।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031