বাংলাদেশের রাষ্ট্রপতির দেয়া পরিচয়পত্র দিয়েছেন জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ আল হাসোইনের কাছে জর্ডানে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সোবহান রবিবার আনুষ্ঠানিকভাবে। এ সময় জর্ডানের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারের অনুরোধ জানিয়েছেন রাষ্ট্রদূত।

সংক্ষিপ্ত আলোচনায় বাংলাদেশের সঙ্গে জর্ডানের ধর্মীয়, সামাজিক ও মানবিক সম্প্রীতির কথা তুলে ধরেন জর্ডানের বাদশাহ। তিনি উভয় দেশের মধ্যকার জোরালো বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন। এছাড়া তিনি জর্ডানে বসবাসরত বাংলাদেশি শ্রমিকদের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। তিনি বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র উল্লেখ করে জর্ডান ও বাংলাদেশ উভয়ই শরণার্থী সমস্যায় মহানুভবতার পরিচয় দিয়েছে বলে উল্লেখ করেন।  

পরিচয়পত্র প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- জর্ডানের রয়াল কোর্ট প্রধান এবং পররাষ্ট্রমন্ত্রী। পরিচয়পত্র প্রদানের উদ্দ্যেশ্যে নাহিদা সোবহান বাদশাহের সরকারি দপ্তর বাসমান প্যালেসে পৌঁছালে মোটরশোভাযাত্রাসহ তাকে গার্ড অব  অনার দেয়া হয়। এ সময় রয়্যাল গার্ডের একটি চৌকস দল বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করে। পরিচয়পত্র প্রদান শেষে রাষ্ট্রদূত জর্ডানের প্রয়াত বাদশাহ মো. হোসেন বিন তালাল, প্রয়াত বাদশাহ আব্দুল্লাহ এবং প্রয়াত বাদশাহ তালালের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মোহাম্মদ মনিরুজ্জামান ও প্রথম সচিব ও দূতালয় প্রধান মো. বশির উপস্থিত ছিলেন।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031