বাংলাদেশ এশিয়া কাপ হকি বাছাইপর্বের গ্রুপ পর্বের ম্যাচে মঙ্গলবার আফগানিস্তানকে ২৫-০ গোলে হারিয়েছে । গ্রুপ পর্বে তিনটি ম্যাচ খেলে তিনটিতেই জয় পেয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে লাল সবুজের দল। তিন ম্যাচে বাংলাদেশ মোট ৩৫টি গোল করেছে।

এর আগে হংকংকে ৫-১ ব্যবধানে ও থাইল্যান্ডকে ৫-০ ব্যবধানে হারায় বাংলাদেশ। এই আসরটি অনুষ্ঠিত হচ্ছে ওমানে। নেপালে ইউএস বাংলা এয়ারলাইনসের বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে আজ কালো ব্যাজ পরে খেলেছে বাংলাদেশ দল।

আজকের ম্যাচে ২৫টি গোলের মধ্যে রোমান ৪টি, ইমন ৪টি, আশরাফুল ৩টি, চয়ন ৩টি, জিমি ৩টি, আরশাদ ৩টি, নিলয় ২টি, শিটুল ২টি ও নাইম ১টি করে গোল করেন। অর্থাৎ, দলের ১১জন খেলোয়াড়ের মধ্যে নয়জন খেলোয়াড় গোল করেন।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728