ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন। বাংলাদেশের উন্নয়নের অংশীদার হয়ে ভারত এই বন্ধুত্বকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে। পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌরসভায় ১১টি সুপেয় পানি শোধনাগার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ১১ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে ভারতের অনুদানে ওই পানি শোধনাগারগুলো নির্মাণ করা হচ্ছে।
স্থানীয় মজিদা বেগম মহিলা কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে পিরোজপুরের জেলা প্রশাসক মো. খায়রুল আলম শেখ, পুলিশ সুপার মো. সালাম কবির, ভারতীয় দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি নবনিতা চক্রবর্তী, ইত্তেফাকের প্রকাশক তারিন হোসেন, প্রকল্প বাস্তবায়ন প্রতিষ্ঠান আয়ন এক্সচেঞ্জের ভাইস প্রেসিডেন্ট এম জে শেখ প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ।
অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার বলেন, ভারত-বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে যা আমাদের সম্পর্কের সবচেয়ে মূল্যবান ও উল্লেখযোগ্য বিষয়গুলোর একটি।

 গত ৫ বছরে ভারত সরকার বাংলাদেশে ১১০ কোটি টাকা ব্যয়ে মোট ২৪টি প্রকল্প সম্পন্ন করেছে। এই ক্ষুদ্র অবদান বাংলাদেশে আমাদের বন্ধুত্বের একটি গুণগত পরিবর্তন আনতে সক্ষম হবে। তারই অংশ হিসেবে ভাণ্ডারিয়া উপজেলায় ১১টি জল শোধনাগার স্থাপন করা হচ্ছে। আমরা খুবই গর্বিত যে, এই জল পরিশোধন প্রকল্পগুলো ভাণ্ডারিয়া এবং এর নিকটবর্তী পৌরসভার দেড় লাখ মানুষকে বিশুদ্ধ ও মিষ্টি পানীয়জল সরবরাহ করবে। পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু ভারত সরকারকে এ প্রকল্প স্থাপনের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, এ এলাকার মানুষ এই প্রকল্পের সুফল হিসেবে লবণাক্ত ও আর্সেনিক মুক্ত সুপেয় পানি পানের সুফল পাবে। যা এলাকাবাসীর স্বাস্থ্যের জন্য কার্যকরী ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার ও ভাণ্ডারিয়া পৌর প্রশাসক শাহীন আক্তার সুমী, উপজেলা জেপি’র যুগ্ম আহ্বায়ক ও পৌর কাউন্সিলর গোলাম সরওয়ার জমাদ্দার, জেপি’র উপজেলা সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, আওয়ামী লীগ নেতা হাফিজুর রশিদ তারেক ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কিরণ চন্দ্র বসু, উপজেলা জেপি’র আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি জমাদ্দার প্রমুখ।
Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930