বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছে । যেখানে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। এ ম্যাচ যারা জিতবে গ্রুপ টু থেকে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে তারাই সেমিফাইনালে জায়গা করে নেবে।

আজ রোববার অ্যাডিলেডে সুপার টুয়েলভের ম্যাচে খেলছে দুদল। বাংলাদেশ সময় সকাল ১০টায় ম্যাচটি শুরু হয়েছে।

ভারতের ম্যাচের পর বাংলাদেশ একাদশে তিনটি পরিবর্তন এসেছে। মিডল অর্ডার ব্যাটসম্যান ইয়াসির আলি চৌধুরি, দুই পেসার হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম বাদ পড়েছেন। একাদশে ফিরেছেন টপ অর্ডার ব্যাটসম্যান সৌম্য সরকার। প্রথমবারের মতো চলতি আসরে খেলছেন নাসুম আহমেদ ও ইবাদত হোসেন।

তবে দক্ষিণ আফ্রিকা ম্যাচে জয়ের পর একাদশে কোনো পরিবর্তন আনেনি পাকিস্তান।

বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মুস্তাফিজুর রহমান, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ, লিটন দাস, সৌম্য সরকার, নাসুম আহমেদ, ইবাদত হোসেন, নাজমুল হোসেন শান্ত।

পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, মোহাম্মদ হারিস, হারিস রউফ, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, শান মাসুদ।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031