বাংলাদেশ মুক্তিযুদ্ধের লক্ষ্য থেকে পথভ্রষ্ট হয়েছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।
মান্না বলেন, এ দেশে এখন রাতে ভোট হয়। ব্যাংক ডাকাতি, শেয়ারবাজার লুটসহ রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হচ্ছে। আমরা এমন বাংলাদেশের জন্য ১৯৭১ সালে যুদ্ধ করিনি।
তিনি বলেন, যে মুক্তির জন্য আমরা ৭১ সালে লড়াই করেছিলাম, সেই মুক্তি আমরা পাইনি। সত্যিকার অর্থে আমরা মুক্তিযুদ্ধের চেতনার ধারে কাছেও নেই। পুরোপুরি পথভ্রষ্ট হয়েছি।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031